টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কুষ্টিয়াঃ ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকায় তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, লালন শাহের মাজার থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার শিকার হন। সে সময় তিনি ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। একপর্যায়ে তার দিকে একজন ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার দাবি করে জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।পোস্টে তিনি লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময়ে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।‘বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’এদিকে, একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে কয়েকজন লোক তাড়া করছেন বলে দেখা গেছে। তবে প্রতিবেদনটি লেখার সময় ভিডিওটির সত্যতা এবং ঘটনার বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি।এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ, পুরাতন ডিসি কোর্ট এলাকা প্রাঙ্গণে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা। এ ছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও হামলার শিকার হন তিনি।
কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ী ভাঙচুর








