বাংলাদেশ ০১ অক্টোবর ২০২৬

সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )সৌদি আরবঃ  সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত এলাকা ও স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ধারণ না করার জন্যও সতর্ক করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংরক্ষিত এলাকা বা স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা যাবে না।

পাশাপাশি অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।ফেসবুক,ইউটিউব,এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।একই ধরনের কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেবা নিতে আসার আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে। অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে দূতাবাস।দূতাবাসের ভাষ্য, স্থানীয় আইন মেনে চললে প্রবাসীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত থাকবে। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner