বাংলাদেশ ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে।মঙ্গলবার ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা পাঁচ দিনের ছুটির জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না।চলতি বছর শারদীয় দুর্গাপূজার মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী,২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner