টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা ও ব্যবসায়ীরা এখন বরার তিনটি স্থানে আওয়ারবাইক (OurBike)-এর শেয়ারড ইলেকট্রিক কার্গো বাইক ব্যবহার করতে পারবেন। নতুন একটি বাইক বো-তে অবস্থিত সেন্ট পল ওল্ড ফোর্ড-এ (৮৪ সেন্ট িস্টেফেন্স রোড, বো, লন্ডন ই৩ ৫জেএল) রাখা হয়েছে। এর আগে এই সেবা বেথনাল গ্রিনের অক্সফোর্ড হাউস এবং পপলারের পপলার ইউনিয়ন থেকে পাওয়া যেত।
এই ইলেকট্রিক কার্গো বাইকগুলো কেনাকাটার ব্যাগ, কাজের সরঞ্জাম, পারিবারিক ভ্রমণের জিনিসপত্র বা অন্যান্য ভারী সামগ্রী সহজে বহনের জন্য উপযোগী। ফলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করেও দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
রোমান রোড মার্কেট ও ভিক্টোরিয়া পার্কের কাছে অবস্থিত এই কমিউনিটি হাবটি স্থানীয় বাসিন্দাদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। ‘আওয়ারবাইক‘ সেবা চালুর মাধ্যমে এলাকায় আরও বেশি মানুষকে সাইকেলভিত্তিক ও টেকসই ভ্রমণে উৎসাহিত করা হবে।
‘আওয়ারবাইক‘ কীভাবে ব্যবহার করবেন?
প্রতি ঘণ্টা ৫ পাউন্ড অথবা ১৫ মিনিটের জন্য £1.25
‘আওয়ারবাইক‘ অ্যাপ ব্যবহার করে সহজে বুকিং করুন
নতুন বাসিন্দারা পাবেন ৬০ মিনিট ফ্রি ব্যবহার সুবিধা
নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাবেন ১৮০ মিনিট ফ্রি ব্যবহার সুবিধা
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াতকে আরও সহজলভ্য করা এবং বাসিন্দা ও ব্যবসায়ীদের গাড়ির বিকল্প ব্যবহার করতে উৎসাহিত করা।
আরও জানতে ভিজিট করুন: www.ourbike.co.uk








