বাংলাদেশ ২৪ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ১০৮১

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে নতুন করে ১ হাজার ২৮৩ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন। এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮০ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৫১ জনের।এদিকে এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি থেকে দেশে হাম পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়মিত হালনাগাদ করছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ হিসাবেও শিশুদের মধ্যে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner