টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন।এ ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।বুধবার এই দুর্ঘটনা ঘটে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, ফায়ারিং অনুশীলনকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই অপ্রত্যাশিত দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সেনাবাহিনীর পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত







