নুরুল হক রুনু : নেত্রকোনার মদনে উৎসব মুখর পরিবেশে ২০২৬ সালে এস এস সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাওর পাড়ে শিক্ষা প্রতিষ্ঠান বালালী বাঘমারা শাহজাহান কলেজ।
শনিবার কলেজ মাঠে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পড়ানো হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ. জ.ম, রেজাউল করিম খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর ড. মো: আছাদুজ্জামান আকন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর মো: এনামুল হক, মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম আরিফুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: শাহদাৎ উল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর উপ-পরিচালক একাউন্টস এন্ড অডিট মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ওসি মোঃ সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ সায়েন্স এন্ড আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্টেশন মদন শাখার চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, একাডেমিক সুপার ভাইজার জোসনা আক্তার, সহকারি সুপারিনটেনডেন্ট পিটি আই কিশোরগঞ্জের মুহাম্মদ জিয়াউল হাসান, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বালালী বাঘমারা শাহজাহান কলেজ অধ্যক্ষ মো: মামুন সিরাজুল কাদের। এতে বিভিন্ন বিদ্যালয়ের ২ শতাধিক এস এস সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদ ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।








