টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উপসর্গে মারা যাওয়া চার জন ঢাকা বিভাগের,বরিশালে দুজন এবং সিলেট বিভাগের একজন।প্রতিবেদনে বলা হয়েছে হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৫১ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।সব মিলিয়ে মারা গেছে ৯৫০ জন।এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮০ জন মারা গেছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে মারা গেছে ১৪৩ জন, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১,ময়মনসিংহে ৭৪,খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
হাম উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৮








