টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯








