বাংলাদেশ ১৬ আগস্ট ২০২৬

পুরান ঢাকায় হেলমেটের গোডাউনে আগুন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ পুরান ঢাকার বংশাল চৌরাস্তা সংলগ্ন মুকিম বাজার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মাথায়, অর্থাৎ ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস জানায়, মুকিম বাজার এলাকার ওই ছয়তলা ভবনটির দ্বিতীয় তলায় একটি মোটরসাইকেল হেলমেটের গোডাউন (গুদাম) রয়েছে।সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্লাস্টিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner