গ্রাম বাংলা ১৬ আগস্ট ২০২৬

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )রাঙামাটিঃ  মাত্রই রাতের অন্ধকার কাটিয়ে আলো ফুটে উঠেছে। সাতসকালে পিকআপযোগে তিন নারীসহ পাঁচ সবজি বিক্রেতা রাঙামাটি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের সাপ্তাহিক হাট কুতুকছড়ি বাজারে যাচ্ছিল সবজি কিনতে। তারা সেখান থেকে সবজি কিনে এনে রাঙামাটি শহরের বিভিন্ন বাজারে বিক্রি করেন। কিন্তু পাঁচজনের মধ্যে চারজনকেই এই যাত্রায় প্রাণ হারাতে হলো।রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় মানিকছড়ির আর্মি ক্যাম্পের কাছাকাছি রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ঘটনাস্থলে তিনজন মারা যায়। একজনকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে মারা যায়। আহতদের মধ্যে চালকসহ দুইজন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনায় নিহতরা হলেন নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকায় শান্তনা চাকমা (৩৮), রাঙামাটি শহরের বিজয় নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২)।পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকছড়ি খাড়া সড়ক দিয়ে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কয়েক দফা উল্টে যায়। এ সময় গাড়িটি দুমড়ে-মুছড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালকসহ ছয়জনের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। তিনজনকে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তাদের মধ্যে শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়। চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্বজনরা জানায়, প্রতি রবিবার কুতুকছড়ি সাপ্তাহিক বাজারে গিয়ে সবজি সংগ্রহ করে রাঙামাটি শহরের কলেজগেট, দেবাশীষ নগর, বনরূপা বাজারে বিক্রি করতেন। আজ (রোববার) সকালেও তারা সবজি কিনতে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে তিনজন মৃত ছিলেন। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়। পথে তিনি মারা গেছেন। অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রাঙামাটি পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner