টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে ‘জনস্বার্থে’ তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তবে অবসরে পাঠানো এই ৫৬ জন কর্মকর্তা বিধি অনুযায়ী তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।অবসরে পাঠানো ৭ জন এএসপি হলেন— র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম।এছাড়া বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনরত ৪৯ জন পুলিশ পরিদর্শককেও একই প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানো পরিদর্শকদের তালিকায় রয়েছেন— মো. আবুল হোসেন (জামালপুর), মো. কামরুল ইসলাম মোল্যা (নোয়াখালী), মো. মুজিবুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ), মোহা. জাবেদুল ইসলাম (এসবি), মো. মজিবর রহমান (জামালপুর), এ কে এম মিজানুল হক (গাজীপুর), মো. মীর মোশারফ হোসেন (ট্যুরিস্ট পুলিশ), মো. সফিকুল ইসলাম (চাঁদপুর), মো. মনিরুজ্জামান (সিআইডি), মো. আজহারুল ইসলাম সরকার (টাঙ্গাইল), মো. কামরুল ইসলাম (বরিশাল রেঞ্জ), এ এফ এম নাসিম (এসবি), মো. মোফাজ্জেল হোসেন (পিবিআই), মো. জিয়াউল মোর্শেদ (সিআইডি), সুনীল কুমার কর্মকার (মাগুরা), এ কে এম আজমল হুদা (কুষ্টিয়া), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ), মো. বেলায়েত হোসেন (সিআইডি), মো. মেহেদী হাসান (ওসি, টঙ্গী পূর্ব থানা), মো. মনিরুজ্জামান (পিবিআই), মো. এনামুল হক (সিআইডি), বেলালে উদ্দিন জাহাঙ্গীর (সিআইডি), মো. বাবুল আকতার (পিবিআই) এবং ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা (এসবি)।
তালিকায় আরও রয়েছেন— এম এ জলিল (লক্ষ্মীপুর), কাজী সাহান হক (পিটিসি রংপুর), মো. মশিউর রহমান (সারদা), মো. সিদ্দিকুর রহমান (ট্যুরিস্ট পুলিশ), মো. মাহমুদুল হক (পিটিসি খুলনা), মো. নজরুল ইসলাম (সিআইডি), মোহাম্মদ সাহিদুর রহমান (এটিকেইউ), বি এম ফরমান আলী (খাগড়াছড়ি), মো. রফিকুল ইসলাম (পিটিসি নোয়াখালী), প্রলয় কুমার সাহা (পিটিসি খুলনা), মো. মিজানুর রহমান (১ এপিবিএন), কে এম আশরাফ উদ্দিন (ট্যুরিস্ট পুলিশ), মীর মো. নুরুল হুদা (রেলওয়ে পুলিশ) এবং নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম (নৌ থানা, জামালপুর)।
এ ছাড়াও অবসরে পাঠানো বাকি পরিদর্শকেরা হলেন— এস এ মাসুদ পারভেজ (ওসি, তানোর থানা), শেখ মো. গোলাম মোস্তফা (সারদা), মো. মোস্তফা কামাল হায়দার (ডিএসবি, ঝালকাঠি), শাহ মো. হারুন অর রশীদ (সিআইডি), খায়রুল ফজল (এটিকেইউ), মো. ইসমাইল হোসেন (জিএমপি), মো. এমদাদুল হক (এসবি), সমীর চন্দ্র সূত্র ধর (১৪ এপিবিএন), মো. আখতারুজ্জামান প্রধান (নৌ পুলিশ), মো. নান্নু মোল্লা (সিআইডি) এবং মো. জাকির রব্বানী (ওসি, কুমিরা হাইওয়ে থানা)।
৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর








