টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।এমন দিনে তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।আজ সকালে নিজের ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাসে আতিকুর রহমান রুমন বলেন, ‘আজ ১২ আগস্ট—মনে পড়ছে প্রিয় আরাফাত রহমান কোকো ভাইকে।‘কিছু মানুষ চলে যান, কিন্তু তাঁদের স্মৃতি থেকে যায় মানুষের হৃদয়ে। আরাফাত রহমান কোকো ভাই ছিলেন তেমনই একজন মানুষ—নিরবে কাজ করে যাওয়া, প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি গভীরভাবে নিবেদিত এক স্বপ্নবান মানুষ।তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর যে আন্তরিকতা, উদ্যোগ ও অবদান ছিল, তা আমাদের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ক্লাব ক্রিকেট ও ক্রিকেট উন্নয়নে তাঁর ভূমিকা আজও ক্রীড়াঙ্গনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে রুমন বলেন, নিয়তির নির্মম পরিহাস মাত্র ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্যও ছিল এক অপূরণীয় ক্ষতি।আতিকুর রহমান রুমন বলেন, আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি প্রিয় কোকো ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমকে ক্ষমা করুন, এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
জন্মদিনে কোকোকে শ্রদ্ধাভরে স্মরণ আতিকুর রহমান রুমনের








