বাংলাদেশ ০৬ আগস্ট ২০২৬

সচিবালয় ঘেরাওয়ে ১১ দলীয় ঐক্য, পুলিশের বাধায় থেমে গেল মিছিল

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ  জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। তবে পথে পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন।এর আগে সকাল ১১টার পর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। তারা বৃষ্টির মধ্যেই সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচি চালিয়ে যান।সমাবেশে বক্তারা জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দেন।অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner