টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে বুধবার (৫ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার








