বাংলাদেশ ০২ আগস্ট ২০২৬

মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।সংশ্লিষ্ট সূত্র জানায়,অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা,সামুদ্রিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।অ্যাডমিরাল কোহলারের এ সফরটি এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পরই তিনি ঢাকায় আসছেন।পরপর দুই মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার বাংলাদেশ সফরকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ এবং কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য,বিনিয়োগ,প্রতিরক্ষা,সামুদ্রিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ইস্যুতে যোগাযোগ ও আলোচনা জোরদার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অ্যাডমিরাল কোহলারের সফরেও এসব বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner