বাংলাদেশ ০২ আগস্ট ২০২৬

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ আগস্ট মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৫২৮ টাকা।রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে।এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে সিলিন্ডার গ্যাসের নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল এক হাজার ৫২৮ টাকা।নতুন ঘোষিত এ দাম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner