কমিউনিটি ১৭ জুলাই ২০২৬

লন্ডনে বর্ণবাদীর হাতে নিহত হ্যাকনির ইসহাক আলীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

post

৪৮ বছর আগে পূর্ব লন্ডনের হ্যাকনিতে বর্ণবাদীদের হাতে নিহত ইসহাক আলীর এক স্মরণ সভা গত ১৬ জুলাই টাওয়ার হ্যামলেটস এর এক কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আলতাব আলী ফাউন্ডেশন সভাটি আয়োজন করে। অনুষ্টানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুদ্দিন আহমেদ আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ।

সভায় ইসহাক আলীর স্মৃতি স্মরণের পাশাপাশি যুক্তরাজ্যে বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে চলমান লড়াই নিয়েও আলোচনা হয়।

অনুষ্টানে বক্তব্য রাখেন ইসহাক আলী দুই ছেলে কবির আহমেদ ও সোহেল আহমেদ, শ্যালক জাহাঙ্গীর খান, সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী যিনি ১৯৭৮ সালে ইসহাক আলীর মৃত্যুর প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন, জালাল রাজনউদ্দিন যিনি ইসহাক আলীর সাথে ক্যাভেল স্ট্রিটে কাজ করেছেন, হ্যাকনির বাসিন্দা বশির উদ্দিন, মুসা জব্বার, আনা মিয়া, টাওয়ার হ্যামলেটস্ সাবেক মেয়র সেলিম উল্লাহ, আলতাব আলী মেমোরিয়াল ট্রাস্টের রফিক উল্লাহ, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের আব্দুল সাত্তার, আলতাব আলী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জামাল খান, আশরাফ মাহমুদ নেসওয়ার, নাজমা হোসেন, আব্দুল মালিক খোকন, রাজু নাথান, শেখ নূর, ইমদাদুন খানম, কাউন্সিল কর্মকর্তা কাজী রুকসানা বেগম ও সাংবাদিক রেজাউল করিম মৃধা, সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্টান শেষে দোয়া পৰিচালনা করেন হাফিজ মোঃ জিলু খান।

বক্তারা বলেন যে, ১৯৭০-এর দশকের বর্ণবাদী সহিংসতা কমে গেলেও, সাম্প্রতিক সময়ে তা আবারও উগ্র ডানপন্থী রাজনীতির মাধ্যমে তার কুৎসিত রূপে ফিরে এসেছে, এবং এর লক্ষ্যবস্তু হচ্ছে আশ্রয়প্রার্থী, শরণার্থী এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়। ফাউন্ডেশনটি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার এবং হ্যাকনিতে, যেখানে ইশাক আলী বসবাস করতেন, তাঁর জীবন ও স্মৃতিকে সম্মান জানানোর অঙ্গীকার করেছে। আলতাব আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কমিউনিটির ঐক্য প্রতিষ্ঠা এবং বর্ণবাদী হামলার শিকারদের স্মরণে কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner