টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )সিলেট: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে ৪ জনকে।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ছাত্রলীগ ক্যাডার সাইফুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন রনি, অর্জুন ও তারেক।আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩








