স্বাস্থ্য ১৩ জুলাই ২০২৬

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৫ জন এবং নিশ্চিত হামে ৯৪ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯।সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৮৯৬ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫৬ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৮ জন।১৫ মার্চ থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৬১৩ জন। এ সময় মোট ৯৫ হাজার ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner