বাংলাদেশ ০৯ জুলাই ২০২৬

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার।একসঙ্গে ১৭২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।এবারের পদোন্নতিতে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও প্রথমবারের মতো যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা এ মন্ত্রণালয়েই সংযুক্ত থাকবেন।প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনরকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner