টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টসঃ ঠিক আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে পেনাল্টি শুটআউটে হেরে বাদ পড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর পরের ম্যাচে একই নিয়তি বরণ করতে হলো নেদারল্যান্ডসকে। মরক্কোর সঙ্গে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ডাচরা।ঠিক আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে পেনাল্টি শুটআউটে হেরে বাদ পড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর পরের ম্যাচে একই নিয়তি বরণ করতে হলো নেদারল্যান্ডসকে। মরক্কোর সঙ্গে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ডাচরা।মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মনতেরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে নামে দুই দল। শুরু থেকে খেলায় উত্তেজনা ছড়ালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল।দ্বিতীয়ার্ধ ছিল ম্যাড়ম্যাড়ে। তবে মিলেছে গোলের দেখা। ম্যাচের ৭২ মিনিটে সামারভিলের বাড়ানো বলে অসাধারণ এক গোল করেন ডাচ স্ট্রাইকার কোডি গ্যাপকো। এরপর আক্রমণের দেখা নেই দুই দলের। মনে হচ্ছিল ডাচরা পরের রাউন্ডে যাচ্ছে। কিন্তু ম্যাচের ৯১ মিনিটে ইসসা ডিওপের অসাধারণ এক হেডে সমতায় ফেরে মরক্কো। আর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ে গোলের দেখা মেলেনি। এরপর খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। এতে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে নেদারল্যান্ডস।এর আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ভুলে ভরা টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো








