বাংলাদেশ ২৮ জুন ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৬ জন। গত ১৫ মার্চ থেকে দেশে মোট ১১ হাজার ৭১০ জনের শরীরে হামে আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৮৪৪ জন, যাদের মধ্যে ৭৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner