টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে এ ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১ হাজার ৩২০ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন।এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১








