গ্রাম বাংলা ২৫ জুন ২০২৬

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )নরসিংদীঃ নরসিংদীতে জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী(২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে তাকে আটক করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন। আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। ওসি এ আর এম মামুন জানান, একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দিস্থ সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রিজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের দৃষ্টিগোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা হতে আটক করা হয়।তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ নামক ফেসবুক আইডি হতে ভিডিওটি আপলোড করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner