খেলাধুলা ২৪ জুন ২০২৬

ঘানার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড, পয়েন্ট ভাগাভাগি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন ) স্পোর্টসঃ প্রথমার্ধে খুবই বিবর্ণ ফুটবল খেলা ইংল্যান্ড বিরতির পর কিছুটা ভালো করতে পারল বটে, কিন্তু ঘানার জমাট রক্ষণ ভাঙতে পারল না তারা। মূল্যবান এক পয়েন্ট আদায় করে নিল আফ্রিকার দলটি।বস্টন স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।দুই ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ড শীর্ষে, ঘানা দুইয়ে আছে। এক ম্যাচ করে খেলা পানামা ও ক্রোয়েশিয়া এখনও পয়েন্ট পায়নি। ম্যাচে প্রায় ৭৯ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। ঘানার গোলরক্ষকের খুব একটা পরীক্ষাই নিতে পারেনি তারা। ঘানার দুই শটের একটি লক্ষ্যে ছিল।এ দিন মাঠে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলার ফিফটি করেন জুড বেলিংহ্যাম (২২ বছর, ৩৫৯ দিন)। তিনি ছাড়িয়ে যান ওয়েইন রুনিকে (২৩ বছর, ১৫৯ দিন)।বল দখলে শুরু থেকে একচেটিয়া আধিপত্য করে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করা ইংল্যান্ড। কিন্তু প্রতিপক্ষের বক্সের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি তারা। দারুণ দৃঢ়তায় হ্যারি কেইন, বেলিংহ্যামদের আটকে রাখে পানামার বিপক্ষে ৯৫তম মিনিটের গোলে জেতা ঘানা।প্রথমার্ধে হাতেগোনা কয়েকটি সুযোগ পায় ইংল্যান্ড। যার মধ্যে ডেক্লান রাইসের একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের বাঁশি বাজার আগে কেইনের একটি প্রচেষ্টা প্রতিহত হয়ে বাইরে যায়।প্রথমার্ধে গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ইংল্যান্ড!৫৮তম মিনিটে অ্যান্থনি গর্ডনের দুর্বল শটে সরাসরি ঘানা গোলরক্ষকের হাতে চলে যায় বল। লক্ষ্যে ম্যাচের প্রথম শট এটি!৬৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে চেষ্টা করেন কেইন, এটিও সহজেই ঠেকান গোলরক্ষক বেঞ্জামিন আসারে।শেষ দিকে চাপ বাড়ায় ইংল্যান্ড। ৮৬তম মিনিটে বুকায়ো সাকার শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন আসারে। পরের মিনিটে দুর্ভাগ্য বাঁধ সাধে। নিকো ও’রাইলির হেড লাগে ক্রসবারে। ফিরতি বল কাছ থেকে উড়িয়ে মারেন কেইন।শেষ বাঁশি বাজার পর ঘানার কোচ কার্লোস কেইরস ও খেলোয়াড়দের উদযাপনই বলে দিচ্ছিল, এই ড্র তাদের কাছে জয়ের সমান!গ্রুপের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত তিনটায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner