টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫টি শিশু। সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩টি শিশুই হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৩টি শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩টি শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯০ শিশুর।প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫ জনে। এই এক দিনে ৮৮৪টি শিশু নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৩৬টি শিশু।গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে, যার মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১ জন।এই সময়ের মধ্যে মোট ৭৭ হাজার ৭৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ইতোমধ্যে ৭৩ gold ৯৮৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি








