বাংলাদেশ ১৮ জুন ২০২৬

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৬৬৬ জনের।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো লক্ষণ নিয়ে ১ হাজার ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই নতুন রোগীদের মধ্যে ১৩৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরো ৫৭৩ জন শিশু। অর্থাৎ, সামগ্রিকভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner