টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ৯২০১ জন পরীক্ষার্থী।শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তিনিও আইনজীবী তালিকাভূক্তির প্রথম ধাপ এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন।জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।যারা এই ধাপে উত্তীর্ণ হয়েছেন, তারা মূলত আইনজীবী হওয়ার চূড়ান্ত লড়াইয়ের প্রথম ধাপটি সফলভাবে পার করলেন।এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী।মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান








