বাংলাদেশ ০৮ জুন ২০২৬

এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এবং অপর পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অপর পাঁচটি বোর্ড হচ্ছে, ঢাকা,  রাজশাহী, কুমিল্লা, যশোর এবং মাদরাসা শিক্ষা বোর্ড।সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (অধ্যাপক-ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি) সৈয়দ আক্তারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ড, খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ (অধ্যাপক-অর্থনীতি) ফারুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব (অধ্যাপক-ইতিহাস) ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী, কুমিল্লার দেবীদ্বার সরকারি এসএ কলেজের অধ্যক্ষ (অধ্যাপক-দর্শন) মো. আহসান পারভেজকে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ (অধ্যাপক-হিসাববিজ্ঞান) মোহাম্মদ ফখরুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব (অধ্যাপক-অর্থনীতি) খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner