টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন করা হয়েছে।মঙ্গলবার (০২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন।বৈঠকে যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানকে আহবায়ক এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্য হলেন নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান।এছাড়াও আছেন নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজের সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর।বৈঠকে সম্পাদকরা মত দেন যে, দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমে যে অবক্ষয় সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে নতুন এ সংগঠন সময়ের দাবি।এসময় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং দ্রুত জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের অংশগ্রহণে একটি জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
শফিক রেহমান-মাহমুদুর রহমানের নেতৃত্বে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ








