কমিউনিটি ১৯ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসে নতুন ফ্যামিলি হাবস্ ওয়েবসাইট চালু উপলক্ষে বিশেষ টাউন হলে বিশেষ অনুষ্ঠান আগামীকাল

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামীকাল ১৯ মে মঙ্গলবার টাউন হলে নতুন ফ্যামিলি হাবস্ ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করতে যাচ্ছে। এই উপলক্ষে আয়োজিত একটি বিশেষ ইভেন্টে স্থানীয় পরিবারগুলোকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আয়োজনে পরিবারগুলোর জন্য থাকবে বিভিন্ন তথ্যভিত্তিক সেশন এবং সরাসরি অংশগ্রহণের সুযোগ। এখানে উপস্থিত থেকে পরিবারগুলো টাওয়ার হ্যামলেটস জুড়ে শিশু, তরুণ এবং অভিভাবকদের জন্য উপলব্ধ বিভিন্ন সেবা, সহায়তা ও সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

নতুন ফ্যামিলি হাবস্ ওয়েবসাইটটি পরিবারগুলোকে সহজভাবে প্রয়োজনীয় সেবা খুঁজে পেতে সহায়তা করবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, মানসিক সুস্থতা, প্যারেন্টিং সাপোর্টসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় পাওয়া যাবে, যা পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

এই আয়োজনটি কমিউনিটির সঙ্গে সংযোগ আরও জোরদার করার পাশাপাশি পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়াবে। কাউন্সিল সকল পরিবারকে এই গুরুত্বপূর্ণ লঞ্চ ইভেন্টে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

ইভেন্টে অংশ নিতে এবং আরও বিস্তারিত জানতে আগ্রহীরা নিচের লিংকে গিয়ে তাদের জায়গা বুক করতে পারবেন: https://orlo.uk/zWQvJ


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner