খেলাধুলা ১৫ মে ২০২৬

মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস: আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং হিসেবে ‘দাই দাই’ গানটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ফিফা এই ঘোষণা দেয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গানটিকে ‘মিউজিকের মাধ্যমে ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন’ হিসেবে অভিহিত করেছে।এই গানটির মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরছেন শাকিরা। এর আগে ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যা এখনো বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ও স্মরণীয় গান হিসেবে বিবেচিত হয়। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা ‘দাই দাই’ গানটিতে আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন এবং ওয়ার্ল্ড বিটসের এক চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে, যা শ্রোতাদের মাঝে একটি প্রাণবন্ত ও উদ্দীপনামূলক আবহ তৈরি করবে। প্রায় চার মিনিটের এই গানটিতে ফুটবলার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের জন্য প্রেরণামূলক বার্তা রয়েছে।ফিফা নিশ্চিত করেছে, গানটি ইতোমধ্যে বিশ্বের প্রধান প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া এই গানের রয়্যালটি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিতদের শিক্ষা খাতে সহায়তা করে থাকে।উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। সূত্র: এ স্পোর্টস

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner