কমিউনিটি ১৫ মে ২০২৬

হাফটার্মে ভিক্টোরিয়া পার্কে শিশুদের জন্য মাছ ধরার আয়োজন

post

আসন্ন হাফটার্ম ছুটি উপলক্ষে পূর্ব লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া পার্ক -এ শিশু, কিশোর ও পরিবারের সদস্যদের জন্য টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের উদ্যোগে আয়োজন করা হয়েছে বড়শি দিয়ে মাছ ধরার একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম।

আগামী ২৮ মে, বৃহস্পতিবার পার্কের ইস্ট অংশের মডেল বোটিং লেকে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিয়ে শিশুরা হাতে-কলমে মাছ ধরার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পাবে।

এই কার্যক্রমে অংশ নিতে হলে একই দিনে পার্কের হাব বা রিসেপশনে গিয়ে আধা ঘণ্টার একটি সেশন বুক করতে হবে। নির্ধারিত সময়গুলো হলো সকাল ১০:৩০, ১১:১০, ১১:৫০ এবং দুপুর ১২:৫০, ১:৩০ ও ২:১০।

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এটি বিশেষভাবে পরিকল্পিত হলেও ৩ থেকে ১৫ বছর বয়সী সবাই অংশ নিতে পারবে। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে, তবে প্রতিটি শিশুকে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে।

আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম শিশুদের শেখার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা victoriapark@towerhamlets.gov.uk-এ যোগাযোগ করতে পারেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner