বিনোদন ১২ মে ২০২৬

মঞ্চসারথী আতাউর রহমান আর নেই

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বিনোদন: বরেণ্য অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই।সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।এক পোস্টে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।এর আগে গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন আতাউর রহমান। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটেপ্রথমে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল।১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক।দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner