খেলাধুলা ০৮ মে ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং নাহিদ রানা। সঙ্গে আছেন স্পিনার তাইজুল ইসলাম এবং অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের। এদিকে পাকিস্তানের একাদশে নেই বাবর আজম। চোটের কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না এই তারকা ব্যাটারের। স্পিন বিভাগে সাজিদ খানকে একাদশে রাখেনি পাকিস্তান, আছেন নোমান আলী।

বাংলাদেশের একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তানের একাদশ :
আজান আওয়াইস, ইমাম-উল হক, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner