বাংলাদেশ ০৭ মে ২০২৬

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল তিনটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশের তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার নামে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিজ্ঞপ্তিতে, একে ২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট অধিবেশন হিসেবে তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner