টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ নিজেই গাড়ি চালিয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সচিবালয়ের কার্যালয় থেকে আগারগাঁও শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন।বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সেলের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।ভিডিওতে দেখা যায়, সন্ধ্যায় কারওয়ানবাজার ট্রাফিক সিগনালে যানজটের মধ্যে একটি গাড়ির স্টিয়ারিংয়ে তারেক রহমান বসে আছেন। পাশে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।এ সময় তিনি সিগনালে আটকে থাকা অন্যান্য যানবাহনের যাত্রীদের সঙ্গে হাত নেড়ে কুশল বিনিময় করেন বলে দাবি করা হয়েছে।
স্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান








