কমিউনিটি ০৭ মে ২০২৬

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন

লন্ডনের দুই বরোতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এগিয়ে

post

কিছুক্ষনের মধ্যে যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । রাজধানী লন্ডনের ৩২টি বরোর মধ্যে নির্বাহী ক্ষমতাসম্পন্ন চারটি বরোর দুটিতে মেয়র পদে লড়াইয়ে এগিয়ে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী, লুৎফুর রহমান এবং ফরহাদ হোসেন।

টাওয়ার হ্যামলেটস বরোতে বর্তমান মেয়র লুৎফুর রহমান আবারও জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন জরিপে আভাস পাওয়া গেছে। তার নেতৃত্বাধীন এসপায়ার পার্টি শক্তিশালী তৃণমূল সংগঠন এবং বাংলাদেশি ভোটব্যাংকের ওপর নির্ভর করে নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছে। তিনবারের নির্বাচিত মেয়র হিসেবে লুৎফুর রহমানের অবস্থান এই বরোতে দৃঢ় বলেই মনে করছেন বিশ্লেষকরা। জরিপ সংস্থা YouGov-এর এক সমীক্ষাতেও তার এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে।

অন্যদিকে পূর্ব লন্ডনের নিউহাম বরো সবসময়  লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কাউন্সিল কখনোই লেবারের নিয়ন্ত্রণের বাইরে যায়নি।এবার সেই ক্ষমতাসীন 
লেবার পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। নিউহামের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী যিনি লেবার পার্টির মতো এতো বিশাল দল থেকে এই পদে মনোনয়ন পেয়েছেন।

প্রাক্-নির্বাচনী জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ফরহাদ হোসেন এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন।নিউহাম এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, যা মোট জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ।ধারণা করা হচ্ছে, প্রায় আড়াই লাখ ভোটার আজ ভোটাধিকার প্রয়োগ করবেন।ভোটগ্রহণ শুরু হবে  সকাল ৭টায় এবং তা চলবে রাত ১০টা পর্যন্ত, শতাধিক ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

ফরহাদ হোসেন ব্যক্তিগতভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং লন্ডনের মেয়র সাদিক খানের  ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।সাগর পাড়ের  লন্ডনেই জন্ম ও বেড়ে ওঠা তার। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে তিনি নিউহাম সিক্সথ ফর্ম কলেজ থেকে এ-লেভেল সম্পন্ন করেন এবং পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে ফরহাদ হোসেন শিক্ষকতা করেছেন, লন্ডন অলিম্পিক বিড টিমে কাজ করেছেন এবং সাত বছর NHS-এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের বৃহৎ অবকাঠামো প্রকল্প ‘লোয়ার থেমস ক্রসিং’-এ কর্মরত আছেন। পাশাপাশি কমিউনিটি কার্যক্রম ও ক্রিকেট উন্নয়নেও তিনি সক্রিয়।

সব মিলিয়ে, লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের এই অগ্রগতি দেশটির বহুসাংস্কৃতিক রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।সে জন্য সবার মুখে মুখে ধনিত হচ্ছে যে, ৭ মে সারাদিন ফরহাদ হোসেনকে ভোট দিন। 

 লন্ডন প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর ভেরিফায়েড ফেইসবুক থেকে সংগৃহিত। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner