টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছে।শুক্রবার (১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৩১ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৪৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩০১ জন।এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ১০০ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ হাজার ৬৫০ জন।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু








