খেলাধুলা ২৯ এপ্রিল ২০২৬

বৃষ্টির বাধায় পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ২য় টি-টোয়েন্টি ম্যাচ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস: চট্টগ্রামে দিনভর বৃষ্টিতে শেষ পর্যন্ত কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। টসটাও করা যায়নি। তাতে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।  

চট্টগ্রামে বৃষ্টি, ওভার কাটা শুরু

নির্ধারিত ৩টা ১০ মিনিটেও খেলা শুরু করা যায়নি। তাই শুরু হয়েছে ওভার কাটা। চট্টগ্রামে এখনও বৃষ্টি হচ্ছে।বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতে দেরি বৃষ্টিতে দুপুর দেড়টায় টস করা যায়নি। ফলে নির্ধারিত সময় দুপুর ২টাতে খেলাও শুরু হয়নি। বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটা শুরু হবে। ৫ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম হচ্ছে বিকাল ৪টা ৫০ মিনিট।

চট্টগ্রামে বৃষ্টি, যথাসময়ে হচ্ছে না টস

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। খেলা আজ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। ক্রিকইনফোর খবর অনুযায়ী বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই দলই মাঠে এসে পৌঁছেছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যথাসময়ে টস হচ্ছে না।প্রথম ম্যাচ বাংলাদেশ ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner