বাংলাদেশ ২৮ এপ্রিল ২০২৬

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানা উপ-পরিদর্শক এসআই শাহাদাত। তিনি জানান, সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন।মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner