অর্থনীতি ২২ এপ্রিল ২০২৬

শেয়ারবাজারে দুই মাস পর লেনদেন আবার হাজার কোটি টাকা ছাড়াল

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ অব্যাহত দরপতনের ধারা কাটিয়ে ২১ এপ্রিল থেকে ঘুরে দাঁড়ানো শেয়ারবাজারে উত্থান প্রবণতায় আজও গতি সঞ্চার হয়েছে। এই ধারাবাহিকতায় বুধবার লেনদেন শেষে দেখা গেছে, গত দুই মাসের মধ্যে টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে সূচক বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের প্রভাবে সাময়িক নেতিবাচক চাপ তৈরি হলেও লেনদেন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং সতর্কভাবে বিনিয়োগ করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন।বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৪.৫০ পয়েন্টে অবস্থান করছে।এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ১২১টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।লেনদেনের দিক থেকেও দিনটি ছিল উল্লেখযোগ্য। ডিএসইতে প্রায় ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল গত ২ ফেব্রুয়ারি, যেখানে টাকার অংক ছিল ১ হাজার ২২২ কোটি ৩০ হাজার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকা। সেই হিসেবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১২৭ কোটি ৮ লাখ টাকা।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৩ কোটি ২৯ লাখ টাকার তুলনায় কম।সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দর বেড়েছে, ৯৫টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন সূচকটি ২৭.৭৬ পয়েন্ট বেড়েছিল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner