টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কুমিল্লা: দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।এর আগে পিবিআই ঢাকার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে কুমিল্লা সদর আদালতে হাজির করেন।বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে হাজির হয়েছিলেন। কুমিল্লা কোর্টের ইন্সপেক্টর মোঃ মাহমুদুর রশিদ বলেন, বিকেল ৫টার দিকে হাফিজুর রহমানকে আদালতে তোলা হয় এবং আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তনু হত্যা মামলার প্রথম আসামি ৩ দিনের রিমান্ডে








