বাংলাদেশ ১৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৪৩১ প্রার্থীর, জমা দিয়েছেন ৩ জন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) থেকে গত ১২ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩১ জন। এরমধ্যে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন।রবিবার (১৯ এপ্রিল) বিকালে সংরক্ষিত আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন এ তথ্য জানান।ইসির তথ্য মতে, ওই ৪৩১ প্রার্থীর মধ্যে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ৪১৭টি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়।মো. মনির হোসেন বলেন, ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আর দুই দিন বাকি। ৪৩১ জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন তিন জন। তারা হলেন– সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও মাহবুবা রহমান। তারা তিন জনই বিএনপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল। আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner