টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )পাকিস্তান: ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র ইস্যুতে কোনও সমঝোতা না হওয়ায় পাকিস্তান ত্যাগ করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে ইসলামাবাদে তিনি নিজ সরকারি বিমানে আরোহণ করেন। ভাইস প্রেসিডেন্টের সঙ্গে থাকা এক সাংবাদিকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এপি’র।জেডি ভ্যান্স জানিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরির অবস্থান থেকে ইরান সরে আসতে অস্বীকৃতি জানানোয় আলোচনা আর দীর্ঘায়িত হয়নি।টানা ২১ ঘণ্টা ধরে চলা এই নিবিড় ও উচ্চপর্যায়ের আলোচনা কোনও ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হলো। ফলে কোনও চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়।দীর্ঘ সংঘাতের পর আলোচনার টেবিলে বসে দুই দেশ। গত ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও তেহরান।
ইরানের সঙ্গে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরছেন ভ্যান্স








