টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৪ জন শিশুর। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে আরও ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে।এ সময়ে দেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত শিশু ২ হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক আক্রান্ত শিশু ১৪ হাজার ৩৮৫ জন।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে মোট ৭ হাজার ৪৭৮ জন শিশু আক্রান্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে ৩ হাজার ৪৪৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
হামে গত ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু








