টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে এক হাজার ২৩৬ জন হামে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞপ্তির তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) নিহত ১১ জনের মধ্যে হামে মৃত্যু হয়েছে একজনের। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। এ ছাড়া নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৪ হাজার ৬৩৫ জন।মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে।১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু








