অর্থনীতি ০৬ এপ্রিল ২০২৬

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চার দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা।নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner