বাংলাদেশ ০৫ এপ্রিল ২০২৬

দোকান-শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সময় পুননির্ধারণ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জ্বালানি সংকট মোকাবিলায় আরোপিত সীমাবদ্ধতার মধ্যেও ব্যবসায়ীদের দাবি বিবেচনায় এনে দোকান ও শপিংমল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে সব ধরনের দোকানপাট ও শপিংমল।রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা থাকলেও ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সরকার বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে দোকানপাট আগেভাগে বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। তবে এতে ক্ষতির আশঙ্কা তুলে ধরে ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানান।সরকারি সিদ্ধান্তে নমনীয়তার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি জনগণ ও সরকারের পারস্পরিক বোঝাপড়ারই একটি উদাহরণ। ব্যবসায়ীদের বক্তব্যকে গুরুত্ব দিয়েই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।তিনি আরও জানান, আসন্ন পহেলা বৈশাখ ও ঈদুল আজহার মতো উৎসব কেন্দ্রিক সময়ে এই সময়সীমায় আরও কিছুটা নমনীয়তা রাখা হতে পারে।তবে সময় বাড়ালেও বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সরকার আশা করছে, সম্মিলিতভাবে বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখালে চলমান জ্বালানি সংকট সামাল দেওয়া সহজ হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner